লেখক নেয়ামুল করিম-এর এই চমৎকার বইটি ফ্রি ডাউনলোড করতে নিচে আপনার ইমেইল দিন।


অপ্রয়োজনীয় তথ্য ও বাহুল্য বর্জিত, টু-দ্য-পয়েন্ট ও বিসিএস সিলেবাসভিত্তিক সম্পূর্ণ সূচিপত্র একনজরে দেখে নিন।
সিলেবাস টু-দ্য-পয়েন্ট, অপ্রয়োজনীয় বাহুল্যবর্জিত
মূল্যবোধ, নৈতিকতা, নীতিবিদ্যা ও সুশাসন
পরীক্ষার সবচেয়ে বিতর্কিত প্রশ্নের সমাধান
বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন ও সল্যুশন
মূল্যবোধ, নৈতিকতা, নৈতিক অবধারণ, নীতিবিদ্যা ও সদগুণের মৌলিক ধারণাসমূহের মধ্যকার তুলনামূলক পার্থক্য ছক আকারে সংক্ষেপে উপস্থাপন।
প্রধান বিষয়সমূহ:
মূল্যবোধের প্রকৃতি, প্রধান বৈশিষ্ট্য, ভিত্তি ও উপাদান, উৎস এবং বিভিন্ন প্রকারভেদ। সাথে রয়েছে পরীক্ষার সাধারণ বিভ্রান্তি নিরসন ও বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান।
প্রধান বিষয়সমূহ:
নৈতিকতার ক্রমবিকাশ, প্রগতি ও চেতনা, আইন বনাম নৈতিকতা, নৈতিক অবধারণের মনস্তত্ত্ব (প্রেষণা ও অভিপ্রায়), সদগুণ সম্পর্কে সক্রেটিস, প্লেটো ও এরিস্টটলের দর্শন এবং নৈতিক শূন্যবাদ।
প্রধান বিষয়সমূহ:
নীতিবিদ্যার পরিসর ও ধারা, কান্টের কর্তব্যবাদ ও শর্তহীন আদেশ, বেন্থাম ও মিলের উপযোগবাদ, পূর্ণতাবাদ, মূল্যের মতবাদ, ব্যবহারিক নীতিবিদ্যা, অধিকার, স্বাধীনতা, সাম্য ও নৈতিক আচরণবিধি।
প্রধান বিষয়সমূহ:
গভর্ন্যান্স শব্দের উৎপত্তি, সুশাসন ধারণার ঐতিহাসিক ক্রমবিকাশ, বিশ্বব্যাংক, ইউএনডিপি ও বিভিন্ন সংস্থার আলোকে সুশাসনের সংজ্ঞা, প্রধান উপাদানসমূহ ও উপাদানের বিশদ ব্যাখ্যা।
প্রধান বিষয়সমূহ:
সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়, নাগরিক দায়িত্ব, জনমত, সুশাসন সূচক, গণতন্ত্র, টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন, আমলাতন্ত্র, ই-গভর্নেন্স এবং অন্যান্য বিদ্যার সাথে সুশাসনের সম্পর্ক।
প্রধান বিষয়সমূহ:
বাংলাদেশে সুশাসনের বর্তমান পরিস্থিতি, প্রধান প্রতিবন্ধকতাসমূহ, সংবিধানের প্রাসঙ্গিক বিধান, জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS), শুদ্ধাচার কৌশলপত্রের মূল দিক ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার।
প্রধান বিষয়সমূহ:
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সংশ্লিষ্ট বিখ্যাত প্রামাণ্য গ্রন্থ ও তাত্ত্বিক রেফারেন্স সমূহের সম্পূর্ণ তালিকা।
প্রধান বিষয়সমূহ:
এ বইটি দেখে প্রাথমিকভাবে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে—বইটি অনেক বেশি সংক্ষিপ্ত। আসলে অন্যান্য কিতাবে বিসিএস ‘নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন’ সিলেবাস বহির্ভূত অনেক টপিক যুক্ত করে বইকে দীর্ঘায়িত করা হয়েছে। যেই টপিকগুলো সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) বইতে যুক্ত থাকে। এই কিতাবে সেসব টপিক পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে।
বইটি পড়ার সময় কোনো ত্রুটি বা অসঙ্গতি নজরে এলে জানানোর জন্য বিনীত অনুরোধ রইল। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে তা শুধরে নেওয়া হবে। সবশেষে বইটি আপনার প্রস্তুতিতে সহায়ক হলে অন্য চাকরিপ্রার্থীদেরও জানাবেন।
সবার সফলতার জন্য আন্তরিক শুভকামনা রইল।
নেয়ামুল করিম
প্রণেতা ও চাকরিপ্রার্থী • সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক
লেখক ও চাকরিপ্রার্থী • সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক
আমি নেয়ামুল করিম, একজন লেখক ও চাকরিপ্রার্থী। বর্তমানে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত। চাকরির প্রস্তুতি ও পরীক্ষার্থীদের প্রয়োজনীয়তা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার আলোকে সহজ, সংক্ষিপ্ত ও কার্যকরভাবে উপস্থাপিত বিভিন্ন শিক্ষামূলক বই ও সংকলন প্রণয়নে কাজ করছি।
“নৈতিকতা কোনো বিমূর্ত ধারণা নয়; এটি একটি রাষ্ট্রের মেরুদণ্ড ও সুশাসন নিশ্চিত করে।”
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বহুল প্রতীক্ষিত দুটি বই শীঘ্রই আসছে।

(Shushom Eknojore)
‘সুষম একনজরে’ হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যকে ছক, তালিকা, সূত্র, সংখ্যাতথ্য, তুলনামূলক উপস্থাপন ও সহজে মনে রাখার কৌশলে একত্রে সাজানো একটি ব্যতিক্রমী তথ্যভাণ্ডার।
প্রতিটি বিষয়েই এমন কিছু জটিল টপিক থাকে, যা সহজে মনে থাকে না অথচ পরীক্ষার আগে রিভিশন দেওয়া অত্যন্ত জরুরি। এই বিষয়গুলোকে বিবেচনায় রেখেই ‘সুষম একনজরে’ সাজানো হয়েছে—যাতে পরীক্ষার আগে একটি বই থেকেই প্রয়োজনীয় তথ্যগুলো দ্রুত ঝালিয়ে নেওয়া যায়।
এমনকি পরীক্ষা যদি দূরবর্তী কোনো স্থানে হয়, সেক্ষেত্রেও বিশাল বই বা অসংখ্য নোট সঙ্গে না নিয়ে ছোট ও সহজে বহনযোগ্য একটি বইয়ের মাধ্যমেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত রিভিশন দেওয়া সম্ভব।
(Shushom Job Rochona Shomvar)
চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে Focus Writing, বাংলা লিখিত, ইংরেজি লিখিত কিংবা বিভিন্ন Written Digest-ধরনের বই রয়েছে। তবে এসব বইয়ের অধিকাংশই নির্দিষ্ট চাকরি বা নির্দিষ্ট গ্রেডের পরীক্ষাকে কেন্দ্র করে সাজানো। ফলে ৯ম–১০ম গ্রেডের প্রস্তুতির জন্য এক ধরনের বই এবং ১১তম–২০তম গ্রেডের জন্য আরেক ধরনের বই প্রয়োজন হয়।
কিন্তু একজন চাকরিপ্রার্থীর ক্যারিয়ার এক গ্রেডে সীমাবদ্ধ থাকে না। অনেকেই ১২তম, ১৩তম, ১৪তম বা ১৬তম গ্রেডের মাধ্যমে কর্মজীবন শুরু করে পরবর্তীতে ৯ম–১০ম গ্রেডের উচ্চতর পদের জন্য প্রস্তুতি নেন। এ ক্ষেত্রে প্রতিটি গ্রেডের জন্য আলাদা বই সংগ্রহ করা যেমন ব্যয়বহুল, তেমনি সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ।
এই বাস্তব চাহিদাকে সামনে রেখেই প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে ‘সুষম জব রচনা সম্ভার’—সকল গ্রেডের চাকরির লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় বাংলা ও ইংরেজি রচনা-ভিত্তিক বিষয়সমূহের একটি সমন্বিত সংকলন।
“এক মলাটে সকল গ্রেডের প্রস্তুতি—এই লক্ষ্যেই সাজানো ‘সুষম জব রচনা সম্ভার’। ফলে চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতিতে আলাদা আলাদা বইয়ের পেছনে না ছুটে একটি বই থেকেই বিভিন্ন গ্রেডের জন্য কার্যকর ও সমন্বিত প্রস্তুতি নেওয়া সম্ভব।”

আপনার ইমেইল অ্যাড্রেস নিচে প্রবেশ করান এবং সাথে সাথেই আপনার ইন্সট্যান্ট ডাউনলোড লিঙ্ক পান।